হোসাইন আহমদ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাকালুকি সাহিত্য পরিষদের উদ্যোগে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন কমপ্লেক্সে দিন ব্যাপি ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
২৬ মার্চ রবিবার মৌলভীবাজার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর কারিগরী সহযোগিতায় এসময় এলাকার প্রায় ২শত লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সাহিত্য পরিষদের সভাপতি এম এস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভুকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, প্রভাষক হুমায়ুন কবীর, সুমন আহমেদ, ম্যাটস্ এর শিক্ষক স্বপন তালুকদার, খায়রুল ইসলাম, বাপন ধর, ইউপি সদস্য সাহেদ আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক রুমেল আহমদ, এস এম সাব্বির, রুহিন, ইসলাম উদ্দিন রিপন ও নাঈমুল ইসলাম রাসেল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.