স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ২৮ মার্চ দুপুর ১২ টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী এ এস আব্দুল কাদির মাহমুদের সভাপতিত্বে ও মো: শামসউদ্দিনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, সহকারি পুলিশ সুপার রৌশনুজ্জামান সিদ্দিকি, পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: দীনেশ সূত্রধর, প্রফেসর আব্দুল খালিক, সৈয়দ আব্দুর রহিম, শরীফ উদ্দিন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.