হোসাইন আহমদ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশে চলমান সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে জেলা ছাত্রলীগ।
২৮ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় শহরের চৌমুহনা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সুফিয়ান সাগর, তানবির চৌধুরী রবিন, মোস্তাক আহমদ খান, রাফি রহমান ও আক্তার উদ্দিন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.