স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করেছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ২৯ বুধবার রাত ২ টার দিকে জঙ্গি আস্তানা পুলিশ ঘেরাও করে রাখে। ভোররাত থেকে এ অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় ও সদর উপজেলার ফতেপুর এলাকায় ঘেরাও করে রাখা দুটি বাড়ীর মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।

ফতেহপুর এলাকার জঙ্গি আস্তানার পাশে ভোর রাতে পুলিশ অবস্থান নেয়। সকাল ৭টার দিকে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এক দল পুলিশ ঐ বাড়িতে ঢুকার চেষ্টা করলে পুলিশকে লক্ষ করে বোমা ছুড়ে মারা হয়। পুলিশ পিছনে এসে গুলি ছুড়ে। এর পর থেকে ভেতর থেকে কয়েক দফা গুলি ও বোমা ছোড়া হয়েছে। এ পর্যন্ত দুই দিক থেকে থেমে থেমে গুলি হচ্ছে।
এদিকে বড়হাট সন্দেহ জনক জঙ্গি আস্তনা নির্মানাধিন তিন তলা ভবন পুলিশ ঘেরাও করে রেখেছে। এই এলাকা দিয়ে কাউকে যাতায়ত করতে দেয়া হচ্ছেনা। সকাল ১০টা ১৫ মিনিটে একটি গুলির শব্দ শুনা যায়। তবে পুলিশ না জঙ্গিরা গুলি হরেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বড়হাটের জঙ্গি আস্থানা থেকে ফতেপুরের বাড়িটি প্রায় ২০ কিলোমিটার দুরত্ব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.