স্টাফ রিপোর্টার॥ বিজয় দিবস/১৬,ও ২১ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস/১৭ইং পালন উপলক্ষে জেলা গন-গন্থাগার এর উদ্যোগে মৌলভীবাজার জেলার স্কুল কলেজের শির্ক্ষাথীদের মধ্যে রচনা, সুন্দর হাতের লিখা ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে।
২৮ মার্চ মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা গন-গন্থাগার পাঠকক্ষে পুরস্কার বিতরণ করা হয়। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সাধারন সম্পাদক নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং জেলা গন-গন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ জালাল উদ্দিন এর উপস্থাপনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার শাহমোস্তফ (রা) কলেজের অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ,সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম। পুরস্কার বিতরন সভায় বক্তব্য রাখেন পুরস্কৃত শিক্ষার্থী শিমু রানী পাল,আব্দুল আহাদ, মোঃ আমান উল্লাহ,আলী আমজদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজ এবং মাদ্রাসার ১৫২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.