কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় “ভালোবাসা এই পথে গেছে” এই প্রতিপাদ্য নিয়ে নতুন ধারার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৭ পালিত হয়েছে।
২৯ মার্চ বুধবার দুপুর ১২টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিলো র্যালি, কেক কাটা ও আলোচনা সভা।
কুলাউড়া প্রেসক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্টানে প্রধান আতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বি। কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং আমাদের সময়ের প্রতিনিধি মোঃ খালেদ পারভেজ বখশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসদের সভাপতি ময়নুল ইসলাম শামিম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ ও সাংবাদিক আতিকুর রহমান আখই।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে বুকষ্টলের সংবাদপত্র এজেন্ট মহসিন আহমদ চৌধুরী, কুলাউড়া পল্লি উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, সাংবাদিক মুক্তাদির হোসেন, তারেক হাসান, সাইদুল হাসান শিপন, শরিফ আহমদ, সুমন আহমদ, আমাদের সময়ের জুড়ী প্রতিনিধি সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম বাচ্চু, এইচডি রুবেল, ইউসুফ আহমদ ইমন, শাহবান রশীদ চৌধুরী, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, রেলওয়ে জুনিয়র স্কুলের শিক্ষক সাইদুল ইসলাম ও স্কাউট শিক্ষক রায়হান আহমদ, জয়নাল আবেদিন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, কুলাউড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে সার্বিক সহযোগিতায় ছিলো রেলওয়ে জুনিয়র স্কুলের স্কাউট সদস্যরা। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.