এস এম উমেদ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরের নাসির পুরের জঙ্গি আস্তনা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সুয়াত দখল নেয়ার পর শুক্রবার সকাল সকাল ৮টার সুয়াত অবস্থান নেয়।
পরে সকাল ১০ টায় দিকে সুয়াত লন্ডন প্রবাসি সাইফুল ইসলামের বাড়ি শহরের বড়হাটের জঙ্গি আস্থানায় অভিযান শুরু করে। এ সময় পুলিশের একটি সাজোয়াযান জঙ্গি আস্থানার পূর্ব দিকে অবস্থান নেয়। এর আগে বৃহস্পতিবার রাতে সুয়াত বড়হাটের জঙ্গি আস্তানার বাড়িটি রেকি করে।
শহরের বড়হাট এলাকায় সন্দেহ জনক জঙ্গি আস্তনা নির্মানাধিন তিন তলা ভবন গত মঙ্গলবার থেকে পুলিশ ঘেরাও করে রাখে। এর পর থেকে থেমে থেমে রাউন্ড গুলির শব্দ শুনা যায়। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ ও গুলির শব্দ শুনা যায়।
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক ও পৌর এলাকার ৬নং ওয়ার্ড দিয়ে সকাল তেকে কাউকে যাতায়ত করতে দেয়া হচ্ছেনা। শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃংখলা বাহিনি চেক পোষ্ট বসিয়ে তল্লাসি চালাচ্ছে।
সদর উপজেলার ফতেপুরের নাসির পুরের সুয়াতের দখলে নেয়া জঙ্গি আস্তানা ও মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় এ দুটি বাড়ীর মালিক লন্ডনপ্রবাসী সাইফুল ইসলামের।
রাতে নাসির পুরের জঙ্গি আস্তানা বাড়ি থেকে ৪ শিশু ২ নারী ও ১ যুবকের খন্ড-বিখন্ড লাশ মৌলভীবাজার সদর হাসপাতারের মর্গে রাখা হয়। এদের এখোনো কোন পরিচয় পাওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.