হোসাইন আহমদ॥ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক আব্দুর রকিবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আদিল মোক্তাকিন, সৈয়দ নওশের আলী খোকন, ডি,রায় বাবলু, ডাঃ এ,কে জিল্লুল হক প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.