মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল মটরস্ পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ৪ এপ্রিল সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বেঙ্গল মটরস্ পাশে পৌরসভার ড্রেনের উপড়ে একটি কাটুনের ভেতর এই নবজাতককের লাশ পরে থাকতে দেখে স্থানীয়া পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর পৌরসভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.