স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বজ্রপাতে স্মৃতি কর্মকার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার ৫ এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে জেলা সদরের ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত মৌলভী চা বাগানে এঘটনা ঘটে । নিহত স্মৃতি কর্মকার চা শ্রমিক রাখাল কর্মকারের স্ত্রী বলে নিশ্চিত করেছেন ১২ নং গিয়াসনগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার গুরুপদ দে। তিনি জানান, দুপুরের দিকে স্মৃতি কর্মকার নিজ বসত ঘর থেকে প্রাকৃতিক কাজ সাড়তে পাশের বাতরুমে যাওয়ার পথে বজ্রপাতের সম্মুখিন হন,এর পরপরই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান এঘটনায় কেউ কোন অভিযোগ না করায় নিহত চা শ্রমিকের মরদেহটি ময়নাতদন্তের জন্য এখনো নিয়ে আসা হয়নাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার এ,এসআই শিলা বেগম জানান, নিহত স্মৃতি কর্মকারের মরদেহটি এখনো তাদের বাগান এলাকায় রয়েছে । মরদেহটির ব্যাপারে তাদের বাগান পাঞ্চাইত কমিটি সিদ্ধান্ত নিবে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.