হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শনিবার ৮ এপ্রিল দুপুরে স্কুল হল রুমে এক মা সমাবেশের আয়োজন করা হয়।
স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ইমদাদুল হক মছনু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু সুফিয়ান, প্রধান শিক্ষক মৌলুদ আহমদ, দাতা সদস্য মসলু আহমেদ, অভিবাবক সদস্য মোঃ আলাল আহমদ, হোসাইন আহমদ ও মগনুজ্জামানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে মা’রা প্রতিষ্ঠানের বিভিন্ন অভিযোগ ও সমালোচনা করলে প্রধান শিক্ষক এর উত্তর প্রদান করেন। অতিথিরা বলেন, একজন মা সন্তানের সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে তাকে সামনের দিকে আরো এগিয়ে নিতে পারেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.