হোসাইন আহমদ॥ মৌলভীবাজারে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৮ এপ্রিল শনিবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে “মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী” শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা স্বজন সমাবেশের সভাপতি প্রভাষক হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, জেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি মুক্তাদির হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মেরাজ চৌধুরী, সমাজ সেবক এম মুহিবুর রহমান মুহিব, সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর আলী, ফাহিমা আক্তার তাহমিনা, আশরাফ আলীসহ বিভিন্ন শ্রেণীও পেশার লোক উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.