বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি দুপুরে সীমান্ত এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করেছে। পরে মাদকগুলো মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।
১১ এপ্রিল মঙ্গলবার ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, ফুলতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল দুপুর ১ ঘটিকার সময় মেইন পিলার ১৮১৯ হইতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ীর কোনাগাঁও নামক স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেন। পাচারকারীরা মাদকগুলো ভারত থেকে পাচার করছিল।
৫২ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ জানান, মঙ্গলবার বিকেলে সীমান্তে জব্দকৃত মাদকদ্রব্য মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.