শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শব্দকর প্রতিনিধি সম্মেলন ২০১৭।
দুপুরে শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।
সম্মেলনে রবিন্দ্র করের সভাপত্বিতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন,সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়,কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল,চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াইক প্রমুখ।
সম্মেলনে বিমল কর কে সভাপতি ও ধীরেন্দ্র কর জন্টু কে সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে অজিত কর, মিনা রানী কর, যুগ্ম সম্পাদক হিসেবে সীতা রানী কর , সহ সম্পাদক হিসেবে রিপন কর, অর্থ সম্পাদক নৃপেন্দ্র কর, ও জিতু কর কে সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্যদের নিয়ে কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.