শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে মোঃ আশহাবুর রহমান রিজভী ২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। রিজভী শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডস্থ জয়নগর আবাসিক এলাকার বিশিষ্ট সমাজ সেবক, সাবেক পৌর কমিশনার মরহুম শহিদুল আলম সাহেবের নাতি ও রামনগর মণিপুরী বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আ.স.ম এবাদুর রহমান এবং ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা শরমিন এর দ্বিতীয় পুত্র। ভাল ফলাফলের জন্য সে মা-বাবাসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। রিজভী ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় এজন্য সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.