বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উদ্বোধন করা হয়েছে বাংলাদেশীয় চা সংসদের ১০ম টেনিস টুর্নামেন্ট ২০১৬-১৭।
বালিশিরা ভ্যালী ক্লাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফিনলে টি এর চিফ অপারেটিং অফিসার এস এন তাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ফিনলে টি এর হেড অফ কমপ্লায়েন্স সৈয়দ এমদাদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদের সিলেট সার্কেল ব্রাঞ্চ চেয়ারম্যান প্রখ্যাত টেনিস খেলোয়ার জিএম শিবলী, ডানকান ব্রাদার্সের সিনিয়র ব্যবস্থাপক মো: ফারুখ আহমদ, লংলা ভ্যালীর প্রেসিডেন্ট মো: রিয়াদ, টেনিস খেলোয়ার মো: জাবেদ আহমদ ও মো: হুমায়ুন।
সাপ্তাহ ব্যাপী এ টুনামেন্টে দেশের ৬টি চা ভ্যালীর ৩০টি টিম অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে বালিশিরা- লস্করপুর ভ্যালী ও লংলা-মনু ভ্যালী অংশ গ্রহন করে। পরে দুই টিমের বিজয়ী লস্করপুর ও মনু ভ্যালীর মধ্যে প্রতিযোগীতায় মনু ভ্যালী বিজয়ী হয়।
খেলা উপভোগ করতে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক ও তাদের পরিজনসহ কয়েকশত দর্শনার্থী উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.