কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কানু রায় (৬০) নামে একজনের মুত্যুর খবর পাওয়া গেছে।
২৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টায় ঘুড়ি ঘুড়ি বৃষ্টির সময় রাস্তা পারাপারের সময় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের আতুরের ঘর নামক স্থানে একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত কানু রায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রমের মৃত গৌরাঙ্গ রায়ের ছেলে। ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলীর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অনুরোধে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সুপারিশের প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্যাটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশের শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.