জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গিয়ে দলীয় নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন আহমদ। ১৮ ডিসেম্বর বুধবার শহরের সৈয়দ মোজতবা আলী সড়কে জেলা জাপার সিনিয়র সহ-সভাপতির হাতে লাঞ্ছিত হন তিনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য নেতাকর্মীরা দুপুরে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল হকের বাসার সামনে জড়ো হয়। এ সময় সৈয়দ নুরুল হকের সঙ্গে সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন আহমদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ নুরুল হকের হাতে লাঞ্ছিত হন সৈয়দ শাহাবউদ্দিন আহমদ।পরে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল হকের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গিয়ে দলীয় নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন আহমদ। ১৮ ডিসেম্বর বুধবার শহরের সৈয়দ মোজতবা আলী সড়কে জেলা জাপার সিনিয়র সহ-সভাপতির হাতে লাঞ্ছিত হন তিনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য নেতাকর্মীরা দুপুরে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল হকের বাসার সামনে জড়ো হয়। এ সময় সৈয়দ নুরুল হকের সঙ্গে সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন আহমদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ নুরুল হকের হাতে লাঞ্ছিত হন সৈয়দ শাহাবউদ্দিন আহমদ।পরে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল হকের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। মাহবুবুর রহমান রাহেল॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.