মৌলভীবাজার শহর থেকে মহিলা হেরোইন ব্যবসায়ী মিনারা বেগম (২৭)কে আটক করেছে পুলিশ। ২১ ডিসেম্বর শনিবার শহরের সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। মিনারা বেগম কমলগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। বর্তমানে শহরের বড়হাট এরাকায় বসবাস করছে। মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ছয় পুরিয়া হিরোইনসহ তাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আবদুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মিনারা বেগম বহুদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার শহর থেকে মহিলা হেরোইন ব্যবসায়ী মিনারা বেগম (২৭)কে আটক করেছে পুলিশ। ২১ ডিসেম্বর শনিবার শহরের সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। মিনারা বেগম কমলগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। বর্তমানে শহরের বড়হাট এরাকায় বসবাস করছে। মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ছয় পুরিয়া হিরোইনসহ তাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আবদুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মিনারা বেগম বহুদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.