হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর হাসপাতালসহ ৬ উপজেলার সরকারি হাসপাতাল গুলোতে ১৬ মাসে প্রসবের সময় ১৬ জন মায়ের এবং ৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ২০১৬ সালে ২৩৬৪ জন মায়ের প্রসব হয়েছে এর মধ্যে সিজার হয়েছে ৮০৯ জনের মাতৃ মৃত্যু হয়েছে ১১ জনের এবং শিশু মৃত্যু হয়েছে ৫৪ জনের। চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ৮৪৫ জন মায়ের প্রসব হয়েছে এর মধ্যে সিজার ৩২৮ জনের, মাতৃ মৃত্যু হয়েছে ৩ জনের এবং শিশু মৃত্যু হয়েছে ১৯ জনের।
বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল হাসপাতালে ২০১৬ সালে ৩৫২০ জন মায়ের প্রসব হয়েছে এর মধ্যে সিজার হয়েছে ২৯৬ জনের মাতৃ মৃত্যু হয়েছে ২ জনের এবং শিশু মৃত্যু হয়েছে ৫ জনের। চলতি বছরের জানুয়ারী থেকে গত এপ্রিল পর্যন্ত ১২৫৯ জন মায়ের প্রসব হয়েছে এর মধ্যে সিজার ১৩০ জনের হয়েছে তবে কোন মা ও শিশু মৃত্যু নেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.