ওমর ফারুক নাঈম॥ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি উদ্যোগে মৌলভীবাজারে খোলাট্রাকে পণ্য বিক্রয় শুরু করেছে বিপণন সংস্থা ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির)।
১৫ মে সোমবার সকাল ১০টা থেকে পণ্য বিক্রি শুরু করা হয়। জেলায় টিসিবির ২২টি ডিলার দেয়া হয়েছে। তার মধ্যে মৌলভীবাজার সদরে ১৩টি ডিলার রয়েছে, শ্রীমঙ্গলে ৩টি, কমলগঞ্জে ৩টি, রাজনগর ২টি, বড়লেখা ১টি। তবে কুলাউড়া থেকে কেউ ডিলারের জন্য আবেদন করেননি।
টিসিবির পণ্য গুলো হচ্ছে সোয়াবিন তেল, চিনি, মসূর ডাল ও ছোলা। প্রত্যেক ব্যক্তি ৫ লিটার সোয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসূর ডাল ও ২ কেজী ছোলা ক্রয় করতে পারবেন। যার মূল্য সোয়াবিন লিটার প্রতি ৮৫ টাকা, চিনি কেজি প্রতি ৫৫ টাকা, মসূর ডাল প্রতি কেজি ৮০ টাকা ও ছোলা কেজি প্রতি ৭০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
মৌলভীবাজার শহরের প্রেসক্লাব ও কোর্ট এলাকার সামনে টিসিবির পণ্য বিক্রির ট্রাক থেকে পণ্য কিনতে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। যেসব পণ্যের চাহিদা বেশি তা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় বলে বিক্রেতারা জানান।
টিসিবি’র আঞ্চলিক ম্যানেজার ইসমাঈল মজুমদার বলেন, টিসিবির কাছে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ রয়েছে। ১৫ মে থেকে শুরু হয়ে পুরো রমজান জুড়েই এসব পণ্য বিক্রি করা হবে। তিনি বলেন, যেসব পণ্য বিক্রি করা হচ্ছে তা মানেও ভালো। পণ্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাওয়া যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.