এইচ ডি রুবেল॥ টাইটানিয়াম টেকনোলজি বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও কাতার প্রবাসী মোঃ বদরুল ইসলামের অর্থায়নে সর্বসাধারণের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য কুলাউড়া উত্তরবাজার হাসপাতালের সম্মুখে একটি গভীর নলকূপের স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ মে সোমবার সকাল ১১টায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এই গভীর নলকূপের উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী, পৌর মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুস, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য সেলিম আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ মাখন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও মাওলানা আব্দুল ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, দপ্তর সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক, টাইটানিয়াম টেকনোলজি বাংলাদেশ লিঃ এর পরিচালক মুক্তাদিরুল ইসলাম তুহিন, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিল, সাংবাদিক এইচ ডি রুবেল, ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম, শেলুর রহমান, মোশাররফ হোসেন শামীম, জাবেদ মাহবুব, হাফিজুর রহমান লিটু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ। উল্লেখ্য, এই গভীর নলকূপের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে কুলাউড়া পৌরসভা ও সার্বিক সহযোগিতায় থাকবেন টাইটানিয়াম টেকনোলজি বাংলাদেশ লিঃ এর নির্বাহী পরিচালক মইনুল ইসলাম শামীম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.