শাহ সুলতান আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ॥ দিবারাত্রি অসংখ্য যান বাহন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। কিন্তু ব্রিজের নিছে হচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপ। এ ধরনের ঘটনা ঘটছে ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ অংশের দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারের পাশে ব্রিজের নিচে। অভিযোগ উঠেছে নবীগঞ্জ পৌর এলাকার এক প্রভাবশালী লোক প্রভাব কাটিয়ে এ স্থানে অস্থায়ী ঘর বানিয়ে দেদারছে চালাচ্ছেন সমাজ বিরোধী কাজ দেহ ব্যবসা। প্রতিদিনই সন্ধ্যার পর থেকে শুরু করে সারা রাত ব্যাপী বিভিন্ন খদ্দেরদের আনাগোনা ও এবং দেশের বিভিন্ন আলোচিত দেহ ব্যবসায় লিপ্ত রমনীদের সমাগম সেখানে ঘটছে। এলাকাবাসী দুঃখ প্রকাশ করে বলেন তার আশপাশে রয়েছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ সেখানে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানায় প্রায় সময়ই সে এখানে আসে। কারন বাহিরের অনেক রমনীদের এখানে সমাগম হয় । এ ব্যাপারে স্থানীয় এক লোক জানান সেখানে সব সময়ই বিভিন্ন লোকজন আসেন। এবং মাঝে মধ্যে গানের আসর ও বসে । তিনি আরো জানান আমরা প্রথমে ভাবছিলাম কোন ভিটেবাড়িহীন কোন লোক এখানে এসে অস্থায়ী ঘর বানিয়েছে। এখন দেখছি উল্টো দৃশ্য। সব দিক মিলিয়ে এ এলাকার লোকজন দাবি করছেন দেশের প্রশাসনের সুদৃষ্টিতে রোধ হতে পারে এখানের সমাজ বিরোধী কাজ। নতুবা দিন দিন এ এলাকার বিভিন্ন বয়সের ছেলেরা বিপদগামী হবে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.