স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বারের ১ নং ভবনের ভিতরে সিনিয়র আইনজীবির টাকা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে দেড়লক্ষ টাকাসহ হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছেন জেলা বারের আইনজীবিরা ।
বুধবার ১৭ মে দুপুর বারোটার দিকে শহরের আদালতপাড়ায় এ ঘটনা ঘটে । সরেজমিনে গিয়ে জানা গেছে সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাইমিন চৌধুরী সেফাক নিজ বাসা থেকে কোর্ট রোডে অবস্থিত জেলা বারের ১নং ভবনে নিজ চেয়ারে বসার সময় এক ছিনতাইকারী তাঁকে টার্গেট করে। এসময় ছিনতাইকারী ঐ আইনজীবির পেন্টের পকেট থেকে দেড়লক্ষ টাকা ছিনতাইয়ের উদ্যেশে হাতদিলে তাতে অন্য আইনজীবীরা দেখে ফেলেন, এসময় ক্ষুব্দ হয়ে ঐ ছিনতাইকারীকে টাকাসহ আটক করে গণধুলাই দিতে থাকেন আইনজীবিরা । পরে আরেক সিনিয়র আইনজীবি এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ছিনতাইকৃত টাকা ঐ ছিনাইকারীর হাত থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ১নং বার ভবনে অন্যান্য আইনজীবিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় । গণধুলাই শেষে ১নং বার হলের ষ্টাপ ও আইনজীবিরা ঐ ছিনতাইকারীকে তাৎক্ষণিক আটক করে পাশের একটি কক্ষে নিয়ে যান । খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মধু সূদন রায় এর নেতৃত্তে পুলিশের একটি দল উপস্তিত হয়ে ছিনতাইকারীকে আটক করে থানা নিয়ে যান । আটক ছিনতাইকারীর নাম আলেক উদ্দিন (২০) বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানা পুলিশ । ছিনতাইকারী আলেক উদ্দিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ এলাকার হুসমত আলীর ছেলে বলে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.