খায়রুল আলম লিংখন॥ বৃটেনের বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিশিষ্ট কূটনীতিবিদ মোহাম্মদ মিজারুল কায়েস এর মৃত্যুতে ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি এবং দৈনিক মৌলভীবাজার ও ওয়েলস- বাংলা নিউজের সম্পাদক টিভি সাংবাদিক মকিস মনসুর আহমদ এক শোক বাণীতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন ক্যারিয়ার ডিপ্লোম্যাট সাহিত্যসাধক প্রগতিশীল চিন্তাধারার সুন্দর মনের একজন ভালো মানুষ ছিলেন বলে উল্লেখ করে মহান আল্লাহ্ যেনো উনাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি আহবান জানান.। বৃটেন থেকে কমিউনিটি লিডার মকিস মনসুর বলেন বৃটেনের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে উনাকে খুউব কাছ থেকে দেখেছি বলে উল্লেখ করে কথাবার্তায় স্মার্ট খুব ভালো ইংরেজী বলতে পারা একজন মননশীল স্বনামধন্য ও দক্ষ দেশপ্রেমিক কূটনৈতিক সবার এই প্রিয় মানুষটি কাজেকর্মে প্রমাণ করে গিয়েছেন বাংলাদেশের প্রতি ছিলো অগাধ ভালোবাসা. তিনি আজীবন দেশ ও জাতির জন্য কাজ করে গেছেন বলে অভিমত ব্যাক্ত করেন.।।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.