শাহ সুলতান আহমেদ নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জে চুরির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাজারের নৈশ প্রহরিকে পুিলশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে- সোমবার রাতে ইনাতগঞ্জ বাজারের মোঃ মসিক মিয়ার মুদি দোকানের সামনের সাটার ও তালাা ভেঙ্গে চুরি সংগঠিত হয়। এখবর স্থানীয় ইনাতগঞ্জ ফাড়ি পুলিশকে দেয়া হয়।এসআই ধর্মজিৎ সিনহা ঘটনাস্থলে আসেন। স্থানীয় লোকদের জিঙ্গাসাবাদে ওই বাজারের নৈশ প্রহরির দায়িত্বে থাকা ৬জন নৈশ প্রহরিকে ফাঁড়ি পুিলশের নিকট দেয়া হয়। অনেক জিঙ্গাসাবাদে ৫জনকে পুলিশ ছেড়ে দেয় । কিন্তু নৈশ প্রহরি ইকরাম উদ্দিনের কথায় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয় । পরে তাকে হবিগঞ্জ জেলহাজতে প্রেরন করা হয় । পুলিশ জানায়- গ্রেফতারকৃত ইকরামের বিরুদ্ধে বিগত দিনে স্থানীয় কাজিগঞ্জ বাজারের একটি দোকান চুরির সাথে সে জড়িত ছিল । রহস্য উদঘাটনে পুলিশ ইকরামকে রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করবে বলে এসআই ধর্মজিৎ সিনহা জানান। আটক নৈশ প্রহরী ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত তরমুজ উল্লার পুত্র বলে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.