বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে কলেজের সামনা থেকে পৌরসভার ময়লার স্তুপ অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
২০ মে শনিবার দুপুর ২টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ এই ময়লার স্তুপের সামনে দাড়িয়ে শ্রীমঙ্গল সরকারী কলেজ, বাডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, গাউছিয়া সফিকিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক এবং কলেজ রোডের বিভিন্ন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী এর প্রতিবাদ জানায় ।
উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন জানান, দ্রুততম সময়ে এটি অপসারণ না করলে আরো কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
এ সময় বক্তব্য রাখেন বাডস কলেজের অধ্যক্ষ, শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ স্বপন কান্তি বড়–য়া, হাজী সিরাজুল ইসলাম চৌধুরী, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, হাজী এলেমান কবির, সাংবাদিক কাওছার ইকবার, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.