স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৬-১৭এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজনগর উপজেলার অনুর্ধ-১৬ বালক মাসব্যাপী ফুটবল প্রশিক্ষন অনুষ্ঠান ২২ মে সোমবার বিকেলে রাজনগর উপজেলার শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান এর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদ তুলে দেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, ৬ নং টেংরা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রিপন মিয়া। মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষন প্রদান করেন তপন দত্ত এবং জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.