শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রায় একযুগের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ মে বুধবার ভোরে উপজেলার সিন্দুরখান মাঝগাঁও এলাকা থেকে মাদক মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত আসামী আহাদ মিয়াকে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল, এসআই সৈয়দ মাহবুবুর রহমান, এএসআই মো. করম আলী গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। সে শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা লেবু মিয়ার ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল বলেন, সে দীর্ঘ দিন পলাতক ছিল। তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.