শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল ব্যবসায়িদের নির্বাচন অত্যান্ত শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
২৪ মে বুধবার সকাল ৮া থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিতদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এ,এস এম ইয়াহিয়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কদর আলী পেয়েছেন ৩৮৮ ভোট। ৪৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী কামাল হোসেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী সুজিত বৈদ্য পেয়েছেন ৩৮৮ভোট। সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির খান, শামীম আহমদ,শ্রী দেবাশীষ ধর প্রার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোঃ খয়ের খান, সাংগঠনক সম্পাদক কামরুল হাসান জুয়েল, প্রচার সম্পাদক মোঃ ফারুক মিয়া,দ প্তর সম্পাদক সুজিত, কোষাধ্যক্ষ জনাব আব্দুল বাছিত।
সদস্য পদে ফাহাদ আব্দুল কাদির, এম এ মুনিম, জাকির হোসেন, পরিমল চন্দ্র পাল, আমজাদ হোসেন সামছুল ইসলাম শামীম, অজয় সিং, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার গভীর রাতে ভোটের ফলাফল ঘোষনা করেন শ্রীমঙ্গল ব্যবসায়ি সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো: আছকির মিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.