ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের রাজনগরে কলেজ ছাত্রী শাম্মীর হত্যাকারী ও ঘাতক ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে যুগান্তর,স্বজন সমাবেশ মৌলভীবাজার সরকারী কলেজ শাখা।
বৃহস্পতিবার ২৭ মে সকাল ১১টায় শহরের চৌমুহনা পয়েন্টে স্বজন সমাবেশ কলেজ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ মুহিবুর আলী’র পরিচালনায় বক্তব্য রাখেন যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, জেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান, রাজনগর উপজেলা সভাপতি রেদওয়ানুল হক পিপলু।

এছাড়াও বক্তব্য রাখেন- আলীম উদ্দিন হালিম, প্রভাষক মাহিরুল ইসলাম, শাকিল আহমেদ, এমএ সামাদ, আবদুল কালাম, মোস্তাকিম আহমেদ, মো: ফাহিম ও মুবিন খান প্রমুখ।
উল্লেখ্য, রাজনগর উপজেলার টেংরা বাজার ইউনিয়নের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শাম্মী বেগম (১৮) কে গণধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন ১৯ মে সকালে বাড়ির পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৌলভীবাজারের রাজনগর থানায় শাম্মীর পিতা হারুন মিয়া বাদী হয়ে অজ্ঞাত চারজনসহ আটজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অভিলম্বে শাম্মী হত্যাকারীদের ফাঁসি দাবী করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.