কমলগঞ্জ প্রতিনিধি॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে মণিপুরী সাহিত্য পরিষদ ও মণিপুরী ললিতকলা একডাডেমির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ২৭ মে বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক রামকান্ত সিংহের সভাপতিত্বে এবং কবি-নাট্যকার সুভাশীস সমীর ও প্রভাস চন্দ্র সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আহসানুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনিপুরী সাহিত্য পরিষদের সভাপতি লেখক-গবেষক অধ্যাপক ড. রঞ্জিত সিংহ। আলোচনা সভা শেষে মণিপুরী শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.