এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে ২৫ মে বৃহস্পতিবার এক বিশাল মানববন্ধন ও শিক্ষক সমাবেশ করেছে। এতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ৩৯ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুক্তাদিরের পরিচালনায় শিক্ষক সমাবেশে বক্তব্য দেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনসুর, ভারপ্রাপ্ত উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, ছকাপন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমানসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ বক্তব্য দেন।
শিক্ষক সমাবেশ শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুলাউড়া উপজেলা মাধ্যমিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.