এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় আমরাই তরুণ সমবায় সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৬ মে শুক্রবার বিকালে আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সমিতির সভাপতি মাহবুব আলম টিপুর সভাপতিত্বে এবং মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণয় কুমার পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেড অব নেচারের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান প্রিন্স, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিল, ছাত্রনেতা দেলোয়ার সুমন, কেসাসের ফাউন্ডার হুমায়ূন সাহান, নবারুনের সভাপতি আব্দুল লতিফ, একতা জাগরণীর সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন আমরাই তরুন সমবায় সমিতির বখতিয়ার লিমন, পংকজ পাল, শাহাদাত শিমুল, মাহবুব টিপু, আব্দুল আজিজ। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
এরপর সমিতির কার্যকারী কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। আমরাই তরুন সমবায় সমিতির নির্বাচিত কার্যকরী কমিটির নতুন সদস্যবৃন্দ হলেন, বখতিয়ার হোসেন লিমন সভাপতি, পংকজ পাল, শাহাদাত শিমুল, মাহবুব আলম টিপু সহ-সভাপতি, আব্দুল আজিজ সম্পাদক, নিকন পাল-সহ-সম্পাদক জেবলু আহমেদ সাংগঠনিক সম্পাদক, শিপুল মল্লিক সহ-সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান অর্থ-সম্পাদক, রাব্বি আহমেদ সহ অর্থ-সম্পাদক, মাজহারুল মাহিন প্রচার-সম্পাদক, সাহিদ আহমেদ সহ প্রচার সম্পাদক। উপদেষ্ঠামন্ডলী হলেন, বাবু প্রণয় কুমার পাল, আবু সুফিয়ান প্রিন্স, নাদিম মাহমুদ রাজু, সামছুল ইসলাম সাইজুল, আব্দুস সালাম, মাহফুজ শাকিল। কার্যকরী কমিটির নির্বাচন পরিচালনা করেন : রিয়াজুল ইসলাম, সেফুল আহমেদ, দেলোয়ার হোসেন সুমন। সমিতির অন্য সদস্যরা হলেন রাফি, প্রদীপ, রবিউল, জাকির সাজু, আতাউর, শাহজাহান, সুমন, রুহেল, রুয়েল, আলাউদ্দিন ও কায়েস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.