মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন হয় ২৫। কেন্দ্র কর্তৃক অনুমোদিত কমিটি জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন সাবেক এম পি এম নাসের রহমান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। কিন্তু জেলা বিএনপি সভাপতি সাহেবের অনুসারি কতিপয় লোক ২৯ মে সোমবার মৌলভীবাজার শহরে জেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান কে মানিনা মানবনা বলে শ্লোগান দেয় এবং আমাদের সংগঠনের নাম ব্যানারে ব্যবহার এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়, যাহা সত্য নয়। উক্ত প্রতিবাদ মিছিলে আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল মৌলভীবাজার জেলা শাখা’র কেহ উপস্থিত ছিল না। তাই উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা আশা করি দলের দুঃসময়ে কেন্দ্রীয় কর্তৃক অনুমোদিত জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক মহোদয় পরস্পরের সহিত সমন্ময় করে দলকে ঐক্যবদ্দ ও সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.