এইচ ডি রুবেল॥ শিক্ষা, মানবতা ও বন্ধুত্ব এই মূলমন্ত্রকে ধারণ করে গঠিত কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৩০ মে মঙ্গলবার রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয় স্টার স্পোর্টসে ক্লাব সভাপতি মাহফুজ শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায়।
এসময় উপস্থিত ছিলেন নন্দন সামাজিক ক্রীড়া সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমান মান্না, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড সদস্য মোঃ আব্দুল জলিল, আব্দুল মুহিত বাবলু, জাহেদ রহমান, নুরুল ইসলাম ইমন, এম. আতিকুর রহমান আখই, যুগ্ম সম্পাদক ইমরানুল ইসলাম রানা ও এইচ ডি রুবেল, কাতার প্রবাসী জয়নুল ইসলাম খোকন, সৌদিআরব প্রবাসী জুবের আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.