সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় এক এসআই ও তিন এএসআইকে সিলেটের সুনামগঞ্জ জেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ২৯ মে সোমবার রাতে সিলেট পুলিশের ডিআইজির কার্যালয় থেকে এক নির্দেশে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক রুবেনা বেগম বুধবার বিকেলে জানান, মোঃ মারফত আলী (আরও১) রির্জাভ অফিস মৌলভীবাজার পুলিশ লাইন্স, স্বারক নং-২৪৮৮/আরও১,তারিখ ২৯.০৫.২০১৭ ইং তারিখের এক আদেশে থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান ও এএসআই আবু সাঈদ, মোঃ মনির হোসেন, আব্দুল হাইকে সিলেটের সুনামগঞ্জ জেলায় বদলী করা হয়েছে। তিনি আরও জানান, আদেশ পাওয়ার সাথে সাথে ওই দিন রাত সাড়ে ১০ ঘটিকায় ৪ পুলিশ সিসি নিয়ে থানা ত্যাগ করেন। মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
মৌলভীবাজার রির্জাভ পুলিশ লাইন্স আরও১ মোঃ মারফত আলী বলেন, ডিআইজি স্যারের নির্দেশে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তবে কি কারণে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এ বিষয়টি তার জানা নেই।
এদিকে এক অনুসন্ধানে জানা গেছে, শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান ও এএসআই আবু সাঈদ, মোঃ মনির হোসেন, আব্দুল হাই থানায় কর্মরতকালীর সময়ে আটক বাণিজ্য, ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা আদায় অভিযোগ থাকায় তাদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা থেকে সুনামগঞ্জ জেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়। তাদের স্ট্যান্ড রিলিজের কারণে ভুক্তভোগিমহল স্বস্তি প্রকাশ করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.