
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সীমান্তিক নতুন দিন প্রকল্পে যৌথ উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭ ইং পালন করা হয়েছে।
২৮ মে সকাল ১০ টায় নিরাপদ মাতৃত্ব দিবসের র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সামান্তিক নতুন দিনের ফিল্ডসুপার ভাইজার শান্তি সিন্হা’র পরিচালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মহী উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ মুহিবুর রহমান। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রাজন আহমেদ, সুফিয়া বেগম, মোঃ জসিম উদ্দিন, কৃষ্ণা বৈদ্য, সুপ্রিয়া দেবরায়, মোঃ কামরুজ্জামান, সমীরন দে, প্রভাত চন্দ্র নাথ প্রমুখ। আলোচনা শেষে সীমান্তিকের আয়োজনে ৮ জন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য পরিক্ষা ও সেফটিকিট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.