বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি শনিবার রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করেছে।
৪ জুন রোববার উদ্ধারকৃত ফেন্সিডিল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরে জমা দিয়েছে।৫২ বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বিজিবি’র নায়েক এমদাদের নেতৃত্বে পরিচালিত টহল দল পৃথক অভিযান চালিয়ে ডাকটিলা নামক স্থান থেকে ২০০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
৫২ বিজিবি’র সহকারী পরিচালক হারুনুর রশিদ জানান, আটক ফেন্সিডিল রোববার মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.