স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়েছে। তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিছবাহুর রহমান। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম খান এ কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন সভাপতি-জেলা প্রশাসক, সহ সভাপতি- পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আজমল হোসেন, এম মোছাদ্দেক আহমদ মানিক, আকিল আহমদ ও মো. ইয়াওর আলী।
সাধারণ সম্পাদক- মোঃ মিছবাহুর রহমান। অতিরিক্ত সাধারণ সম্পাদক-নাহিদ আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ ও মাহবুব ইজদানি ইমরান। কোষাধ্যক্ষ- শাহ মোহাম্মদ আলী শাহেদ।
সদস্য-আনকার আহমদ, সৈয়দ মফচ্ছিল আলী, আক্তারুজ্জামান, জালাল আহমদ, আশিকুর রহমান, মোশারফ হোসেন বাদশা, হাসান আহমদ জাবেদ, সৈয়দ রেজাউর রহমান, নাহিদ হোসেন, মো. ওয়াহিদ, সরওয়ার মজুমদার ইমন, শাম্মির হাবিব চৌধুরী রবিন, রাসেল আহমদ, মাজহারুল ইসলাম রাব্বি, আবু সুফিয়ান, মিলন দাসগুপ্ত, বেগম নুরুন্নাহার, শামসুন্নাহার খান ও জেলা ক্রীড়া অফিসার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.