
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজর সদরের মোস্তফাপুর গ্রামের বিভিন্ন পাড়ায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব নামের একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার ৬ জুন দুপুরের দিকে জেলা সদরের ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করে সংগঠনটির সদস্যরা । পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রেন্ডস ক্লাব আয়োজিত মহতি এ উদ্যেগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি সৈয়দ ফেরদৌস জামান,সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইপু, সহ সভাপতি রাজা আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমেদ, দফতর সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক রাজুল আহমদ, সিরাজ আহমদ ক্রীরা সম্পাদক ও ছাত্রলীগ নেতা সৈয়দ ফারদ্বিনুল হক সৌমিক প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.