স্টাফ রিপোর্টার॥ ইসলামী ঐক্যজোট মৌলভীবাজার জেলার উদ্যোগে ‘‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ৮ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের চাঁদনীঘাটস্থ জামিয়া আরাবিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা শাহ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারী, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আবুল কালাম, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, কুলাউড়া থানা সভাপতি মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, রমজানের শিক্ষাকে জীবনে প্রতিফলনের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে নাজাতের পথ সুগম করতে হবে। সমাজের শোষিত বঞ্চিত মানুষের সেবায় সাধ্যানুযায়ী প্রচেষ্টা চালাতে হবে, এটাও ইবাদত। বক্তারা বলেন, রহমত, বরকত ও মাগফেরাতের এই মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তোষ্টি অর্জনে সকলকে প্রচেষ্টা চালাতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আলেম উলামাদের ঐক্যের বিকল্প নেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.