
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের কুদালীপুল এলাকায় অবস্থিত মা মটরর্স ওয়ার্কসপে রাতের অন্ধকারে প্রাইভেট কার পোড়ানোর ঘটনায় ৬ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের। ঘটনানার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ১জনকে আটক করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে ৫ মে অনুমান রাত ১ ঘটিকার সময় প্রতিদিনের মত মা মটরর্স ওয়ার্কসপের স্বত্তাধিকারী আলী আহমদ ওয়ার্কসপের কাজকর্ম শেষ করে গ্যারেজ বন্ধ করে বাসায় চলে যান। ভোর ৬টার দিকে ওয়ার্কসপের সামনে আগুনের উত্তাপ দেখে ২জন অটোরিকশা ড্রাইভার তাৎক্ষনিক মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের লিডার আব্দুল হান্নান ও ফায়ারম্যান চিত্র রঞ্জন বৈদ্য ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্তনে আনেন।
প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৬০৮২) পোড়ানোর ঘটনায় মা মটরর্স এর স্বত্তাধিকারী আলী আহমদ বাদী হয়ে ৬ জনকে আসামী করে ৬ জুন মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার আশিক মিয়ার পুত্র জুবেল মিয়া (২৮), মৃতঃ সফিক মিয়ার পুত্র রাবিন আহমদ (৩৯), বশির মিয়ার পুত্র জনি আহমদ (২৪), কলিমাবাদ এলাকার সফর মিয়ার পুত্র র”বেল মিয়া (২৮) ও দরগা মহল্লা এলাকার মজু মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩০)। ৮ জুন বৃহস্পতিবার রাতে ঘটনানার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে শহরের সুলতানপুর এলাকার মৃত আক্কাছ মিয়ার পুত্র সাগরকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মামলার বাদী আলী আহমদ জানান-রাবিন আহমদসহ এজাহার নামীয় কয়েকজন আসামীর সাথে তার পৃর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের সুত্র ধরেই তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে কাস্টমারের প্রাইভেট কার পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ওয়ার্কসপে থাকা অপর একটি গাড়ীও ক্ষতিগ্রস্থ হয়েছে। মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল এলাকার একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান চিত্র রঞ্জন বৈদ্য বলেন- ভোর ৬.১০ মিঃ দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি প্রাইভেট কারে আগুন জ্বলছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে গাড়ীতে কোন ব্যাটারী ছিলন। তাই ব্যাটারী থেকে আগুন লাগার সম্ভবনা দেখছিনা,তদন্ত সাপেক্ষে জানা যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ঘটনাস্থলের পার্শে বেজ বাড়ী এলাকার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে মামলার এজাহারে আসামী করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.