
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের উঠেছে বিলুপ্ত প্রজাতির ১২০ কেজি ওজনের বাঘা মাছ, যার দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার ১৩ জুন দূপুর ১২টায় শহরের পশ্চিমবাজার এলাকায় মাছটি বিক্রি করতে একটি রিক্সা ভ্যানে প্রদর্শন করতে দেখা যায়। ১২০ কেজি ওজনের বাঘা মাছটি দেখতেই হুমড়ি খেয়ে পড়ে পথচারী সহ এলাকার উৎসক জনসাধারণ। মাছটি কিছুদিন পূর্বে চট্রগ্রামের একটি নদীতে ধরা পরেছিল বলে জানান মাছ বিক্রেতা মহসিন মিয়া ও রাজিব আহমদ। তারা কিশোর গঞ্জের ভৈরব থেকে কিনে মৌলভীবাজারে নিয়ে এসেছেন।
বিক্রেতা মহসিন মিয়া জানান, মাছটি আনার পর ক্রেতার চেয়ে উৎসুক জনতার ভিড়ই হচ্ছে বেশি। মাছটির মূল্য চাচ্ছেন ১ লাখ ২০ হাজার টাকা, এক লক্ষ টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন। এক লক্ষ টাকায় মাছ বিক্রি করতে না পারলে কেটে বিক্রি করে দেবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.