শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিএনপির ইফতার মাহফিলের আগে ইফতার ময়দানে হামালার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ১৬ জুন বিকেল ৫টায় শ্রীমঙ্গল পূর্বাশা এলকায় বিএনপির সংসদ প্রার্থী হাজী মুজিবের মালিকানাধীন রিসোর্টে আয়োজিত ইফতার মাহফিলের ঠিক পূর্বে সরকার দলের লোকজন এ হামলা চালায় বলে জানান জেলা বিএনপির সহ সভাপতি নুরে আলম সিদ্দিকি।
[caption id="attachment_24452" align="aligncenter" width="1024"]
ইফতারের কিছু আগে হামলায় এলা মেলো চেয়ার[/caption]
আর বিএনপি নেতা মোছাব্বির আলী মুন্না অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে আওয়ামীলীগের লোকেরা এ কাজ করেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুুদুর রহমান জানান, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল নিয়ে ব্যাস্ত। তিনি নিজেও মৌলভীবাজারে ইফতার মাহফিলে ছিলেন। তবে তিনি শুনেছেন তাদের নিজেদের মধ্যেই ঝামেলা। অযতা তাদের দোষারুপ করছেন।
তবে ইফতারের প্রথম দিকে ঝামেলা হলেও পরে শান্তিপূর্ণ ভাবেই ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন হাজী মুজিবুর রহমান চৌধুরী। এসময় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দীয় নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরীকে। ইফতারের আগে দোয়া মাহফিলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ দুই উপজেলার নেতাকর্মী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএসপির সিনিয়র মহাসচিব তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.