
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ইফতার করলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার।
শুক্রবার ১৬ জুন সন্ধ্যায় শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার স্কুলে এতিম শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার । ইফতার মাহফিলে প্রায় শতাধিক এতিম শিশু অংশ নেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সমেরন্দ্র দাশ তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মো: আব্দুল মান্নান, পৌর কমিশনার মীর এম এ সালাম, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সহ-সভাপতি ইসমাইল মাহমুদ প্রমূখ। এছাড়াও ইফতার মাহফিলে ছাত্রলীগের নেতাকর্মীরাসহ ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.