
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইন্তেজামে পৌর জাকের পার্টি, শ্রীমঙ্গল’র এর আয়োজনে শাহানশাহে তরিকত বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী নক্স্বন্দী মুজাদ্দেদী (কূ:ছে:আ) ছাহেবের ইফতার জলসা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ জুন সন্ধ্যায় ইফতার জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ মোঃ মুহিবুর রহমান আজাদ, সভাপতি জাকের পার্টি মৌলভীবাজার জেলা। বিশেষ অতিথি ছিলেন মোঃ আফজল হক, সাবেক চেয়ারম্যান শ্রীমঙ্গল ৩নং ইউনিয়ন পরিষদ, মাওলানা মোঃ আব্দুর রহিম সিরাজী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল।
উক্ত ইফতার জলসায় সভাপতিত্ব করেন আব্দুল মন্নাফ ব্যাপারী, সভাপতি, পৌর জাকের পার্টি শ্রীমঙ্গল, সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ উবায়দুর রহমান, সহ-সভাপতি, জাকের পার্ট যুব ওলামা ফ্রন্ট সিলেট বিভাগ ও খাদেম বিশ্ব জাকের মঞ্জিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.