
ওমর ফারুক নাঈম॥ ‘ঈদ মানেই আনন্দ’ এমন অনুভূতি নিয়ে আসছে ঈদ উল ফিতর। নতুন পোশাক ও বাহারি খাবার দিয়ে পালিত হবে মুসলমানদের অন্যতম বড় এই উৎসব। এ উপলক্ষে মৌলভীবাজার শহরের ঈদের বাজারকে ঘিরে ঈদ মৌসুমের ব্যবসার সব প্রস্তুতি সেরে নিয়েছেন ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন বিপনীবিতান, শপিংমল, ছোট্ট মার্কেট গুলোর ব্যবসায়ীরা প্রতিবছরের ন্যায় এবারও তারা সকল ধরণের প্রস্তুতি নিয়েছেন। তবে এবাবেরর প্রস্তুতি কিছুটা ভিন্ন। এবার পন্যের প্রাকৃতিক দূর্যোগ ও মূল্য বৃদ্ধির ফলে বিক্রি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীরা জানান, অন্যান্য ঈদের মত এবার ঈদে প্রতিষ্ঠানে বাড়তি লোক রেখেছি। শেষ সময়ে হিমশিমের মুখোমুখি মোকাবেলা করতে এই প্রস্তুতি। ইতোমধ্যে সকল পণ্যে চলে এসেছে। অনেক ব্যবসায়ীরা নতুন পণ্যে গোডাউনে রেখেছেন আবার কেউ শো-রুমে সাজিয়েও রেখেছেন। এবারো ভারতীয় পোশাকের একক আধিপাত্য চোখে পড়ার মতো। ঈদে মেয়েদের মন কাড়তে বাজারে এসেছে দুটি নতুন মডেলের ড্রেস।
ভারতীয় সিনেমা ‘বাহুবলী’ নামকরণে ‘বাহুবলী ড্রেস’ আরেকটি ড্রেস ভারতীয় সিরিয়াল ‘সুলতান সুলেমান’ নামকরণ অনুসারে বাজারে এসেছে। ‘সুলতান সুলেমান’ ড্রেসে আভিজাত্যের ছাপ রাখা হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা আরো জানান, ‘সুলতান সুলেমান ড্রেস এই প্রথম কোন একক ডিজাইনের ড্রেস যা আগে বাজারে আসেনি। তবে এই ড্রেস থেকে এবার শিশুরা বঞ্চিত হবেন।
এমবি ক্লথ ষ্টোরের ব্যবস্থাপক নিকিলেশ রায় জানান, ইতোমধ্যে আমাদের দোকানের মালামাল সাজানো হয়েছে। এবারের পোশাকগুলো তরুণীসহ সকল ক্রেতাদের মন জয় করবে বলে আশা ব্যাক্ত করেন তিনি। এবারের বাজারে অন্যান্য বছরের তুলনায় বেশি দামে পোশাকের কিনতে হবে ক্রেতাদের। তবে এবার জেলা জুড়ে প্রাকৃতিক দূর্যোগের কারণে বিক্রি কম হতে পারে।
এছাড়া বিভিন্ন ছোট ও মাঝারী মার্কেটের দোকানীরা জানান, এবার তারা উন্নত মানের পোশাক বিক্রি করেছেন। তবে তাদের কাছে দেশীয় ডিজাইনের পাশাপাশি ভারতীয় ডিজাইনের পোশাক রয়েছে। দামের ক্ষেত্রে সহশীলতার কথাও জানিয়েছেন ।
এছাড়া, শহরের ছেলেদের বাজারে ব্রান্ড শপগুলো তাদের নিজস্ব ডিজাইনার দিয়ে নতুন কালেকশন এনেছে। প্রতিবারের ন্যায় এবার ফেভারিট তালিকায় রয়েছে থাই জিন্স, জিন্স, গেবাডিন প্যান্ট। কসমেটিকস ব্যবসায়ীরা পুরোধমে প্রস্তুত। তারা দেশী ও বিদেশী পণ্য নিয়ে এবারের প্রস্তুতি সাজিয়েছেন। বিভিন্ন ব্রান্ডের জুতার দোকানগুলোতে নতুন জুতার সংগ্রহ রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.