
হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলার জনপ্রিয় সামাজিক সংগঠন “উই ফর বাংলাদেশ” এর উদ্যোগে ১৯ জুন সোমবার শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে এলাকার দরিদ্র রোগীদরে মধ্যে অনুদান প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো: শাহ ফাহিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: রওশনুজ্জামান সিদ্দিকী, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, মোঃ হাসান আহমদ জাবেদ ও কাউন্সিলর মোঃ আসাদ হোসেন মক্কু।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আব্দুল হক, শফিকুল ইসলাম শফিক, রায়হান আহমদ, মোজাহিদ উদ্দিন, ইমন আহমদ সহ সংগঠনটির সদস্যবৃন্দ এবং জেলার অনান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.