শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আসন্ন পবিত্র ঈদু উল ফিতরে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন জামা বিতরণের উদ্যোগ নিয়েছে উৎসর্গ সামাজিক সংগঠন। প্রায় একশ পথ শিশু ও গরীবদের মাঝে তুলে দেয়া হয় নতুন জামা কাপড়।
বুধবার ২১ জুন শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত এসব পথ শিশু ও গরীবদের হাতে নতুন জামা কাপড় বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: হায়দার আহমদ, স্বপ্নের ডেউ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম, দৈনিক নবচেতনার শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমেদ পাপ্পু, দৈনিক আমার বার্তার শ্রীমঙ্গল প্রতিনিধি জহিরুল ইসলাম সোহেল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.